Showing posts with label harry potter scarf DIY. Show all posts
Showing posts with label harry potter scarf DIY. Show all posts

Monday, November 28, 2016

গ্রিফিন্ডরের মাফলার

হ্যারি পটারের দুই রঙের মাফলার আছে। খয়েরী -সোনালী হলুদ কম্বিনেশনের।
একটায় দুইটা রঙ সমান সমান, আরেকটা খয়েরীতে হলুদ স্ট্রাইপ। এটা মনে হয় সিনিয়র ক্লাসের।
আমার ছোটভাই হ্যারি পটারের মহা ভক্ত। ওর কাছে শুনেছিলাম, গল্পের বইতো বটেই, সিনেমাতেও খুঁটিনাটি সবকিছু নাকি খুব নিখুঁত করে বানানো। সিনেমাতে কারো হাতে একটা বই বা দেয়ালে লাগানো একটা পোস্টার পর্যন্ত।আমারো হ্যারি পটার ভাল লাগে, কিন্তু এত খুঁটিনাটি লক্ষ্য করিনি কখনো। ছোটভাইয়ের আবদার রক্ষা করতে কিছু জিনিস খুঁজে পেলাম নেটে। গ্লাভস, মাফলার, প্রতি সেকশনের লোগো, সব কিছুই এত দারুণ যে বলার না।
আমার ভাই আমার কাছে গ্রিফিন্ডরের মাফলার চেয়েছে।
স্বাগত আমার শখের দুনিয়ে শখের ব্লগে।

সূতার রঙ- খয়েরি এবং কাঠালী হলুদ।
সেলাই- চেইন এবং সিংগেল ক্রোশেট
লোগোর জন্য আলাদা কাপড়, ফ্রেম, কয়েক রঙের সূতা, সুই লাগবে।
কুশি কাটার মাপ- উলের কাটা। আমাদের দেশে এমনি যে উলের কুশি কাটা পাওয়া যায়, সেটা দিয়েই হবে। মোটা কাটা নিলে সেলাই ঢিল ঢিল এবং জিনিসটা ভারী হবে। সেজন্য একটু চিকন কাটা নেয়া ভাল। আমারটার নাম্বার এগারো
প্রথমে চেইন তুলুন ২৬ থেকে ৩০ টি। যতটুকু চওড়া চান। বড় মানুষের বেলায় একটু চওড়া হলেই ভাল। ছোটরা চওড়া মাফলার ম্যানেজ করতে পারবেনা।
৩০ চেইনের এই লাইনটিই আপনার বেজমেন্ট চেইন। খয়েরি সূতা।
পরের রো গুলো শুধু সিঙেল ক্রোশেট সেলাই।
২য় রো- প্রথমে একটি চেইন তুলুন।
তারপর আগের লাইনের বেজমেন্ট চেইন থেকে একটা করে সিংগেল ক্রোশেট।
৩য় রো এর জন্য একইভাবে ১চেইন তুলে মাফলার ঘুরিয়ে নিন, সিংগেল ক্রোশেট ৩০ টি।
এভাবে দুই লাইন করলে দেখবেন একটি চমৎকার প্যাটার্ন তৈরী হচ্ছে।

এভাবে পছন্দসই দৈর্ঘ্য পেতে ৩০ থেকে ৩৬ লাইন বানান -একই রঙের।

এখন ২য় রঙ হলুদ জোড়া দেয়ার পালা।খয়েরী সূতাটা লম্বা করে কেটে নিন
এর সাথে হলুদ সূতা গিঁট দিয়ে আটকে নিন। সাধারণ বিষ গিটঠু দিলেই হবে।
বা খয়েরী সূতাটা লম্বাই রাখুন, একে ঘিরে হলুদকে পেঁচিয়ে গিঁট দিন।

গিঁট আগুপিছু করে নির্দিষ্ট ভাবে ঠিক ককরে নিন কোথা থেকে হলুদ শুরু হবে। তারপর গিঁট টি টেনে শক্ত
করুন
মাফলার সেলাই শেষে এই বাড়তি সুতাগুলো মাফলারের ভিতর দিয়ে বুনে দেয়া হবে তাই সেলাই খুলে কোন ভয় নেই।
এবার একই ভাবে এক চেইন, তিরিশ সিংগেল তুলে সেলাই করতে থাকুন।

দুই রঙের খোপ গুলি সমান হতে হবে। ফিতা দিয়ে মেপে সমান সমান করে নিলে বেশি ভাল হয়।
লক্ষ্য করুন, শেষ চৌকোটি হবে খয়েরী। মাফলার টি পছন্দসই লম্বা বানাতে পারেন।আমার বানানোটি....  ইঞ্চি।

এখন ঝালর বানান।
৩'৫" লম্বা করে দুই রঙের সুতা কেটে নিন। মাফলারের ধারের প্রতিঘরে ঝালর লাগাতে হবে।
দুটি করে একই রঙের সুতা নিন। সুতাটি দুই ভাজ করুন। কুশি কাটা মাফলারের ধারের ঘরে ঢুকিয়ে নিন। দুইভাজ করা সূতার মাঝ বরাবর কিছুদূর ঢুকিয়ে নিন।একটি লুপ তৈরী হল।এই লুপের ভিতর সুতার লেজটুকু ঢুকিয়ে টেনে নিন। এর পাশের ঝালর হবে অন্য রঙের।
সব গুলো ঝালর লাগানো হয়ে গেলে সমান সমান করে বিছিয়ে আগা গুলো মোটামুটি সমান করে কেটে নিন।
এবার মাফলারের কিনার বা ভিতরে যত বাড়তি সুতা আছে, সেগুলো কুশি কাটা দিয়েই কাঁথা ফোড়ের মত বুনে নিন। কিছুদুর গিয়ে আবার উলটা দিকে সুতাটা বুনে নিলে আর খোলার ভয় থাকবেনা। এবার সুতা কেটে নিন।
মাফলার মোটামুটি শেষ।

এবার লোগো। ভরাট সেলাই জানা থাকলে ভাল।
প্রথমে কাপড়ে লোগোটি এঁকে নিন পাতলা সাদা কাপড়ে। ফ্রেম লাগানোর সময় সাদা কাপড়টি দুই ভাজ করে নিন। তাহলে সেলাই কুঁচকাবেনা।


সেলাই হয়ে গেলে লোগোর চারদিকে অল্প বাড়তি কাপড় রেখে কেটে নিন।
লাল আর হলুদের মাঝামাঝি লোগোটি লাগিয়ে নিন, দেখুন চমৎকার লাগবে!
হ্যারি পটারের ভক্তের জন্য গ্রিফিন্ডরের তলোয়ার না হোক মাফলারই হতে পারে অমূল্য উপহার!

অসংখ্য ধন্যবাদ।