Showing posts with label hobby. Show all posts
Showing posts with label hobby. Show all posts

Tuesday, March 15, 2016

অবসরে পাপোস বানান


আমরা, এই সময়ের মানুষ সব সময়েই ছুটে চলেছি চরম ব্যস্ততায়।
নানান কাজের তাড়া আমাদের। সময়ের আগে যেন সব শেষ করা চাই।
এই ব্যস্ততা যেন এক ব্যাধিতে রূপ নিয়েছে। তাই, একখন্ড অবসর পেলেও
তা উপভোগ করতে ভুলে গেছি। অবসর যাপন কে মনে হতে থাকে বুঝি সময় নষ্ট করছি।
এই অদ্ভুত সমস্যা থেকে পরিত্রাণের একটা পরীক্ষিত উপায়
হল সৃষ্টিশীল কাজে নিজেকে নিয়োজিত করা। তাই আমি বেছে নিয়েছি
ছোট্ট ছোট্ট সৃষ্টিশীল কাজে ছোট্ট একটু সময় বরাদ্দ রাখা।

আজ বলব সেই ধারাবাহিতায় আমার নতুন শেখা একটি পাপোস বানানোর গল্প।
স্বাগত আমার শখের দুনিয়া : শখের ব্লগে।

মজার ব্যাপার হল, পাপোসটি আমি বানিয়েছি ঘরে থাকা পুরোনো গেঞ্জি এবং 
ট্রাউজারের কাপড় দিয়ে। তাই এটা একই সাথে সস্তা এবং প্রয়োজনীয়।

প্রথমে পছন্দসই কাপড় সেলাই বাদে লম্বা লম্বা করে কেটে নিন।









কাপড়ের খন্ডটি লম্বালম্বি ভাবে টান দিয়ে দেখুন দুই প্রান্ত গোল হয়ে পেচিয়ে যাবে।









এখন দুই আঙুলে একটি খন্ড পেচিয়ে একটি ফস্কা গেরো দিন। হয়ে গেল আপনার প্রথম চেইন।




















এভাবে লম্বা একটি বেণী তৈরী হবে
একটি খন্ড বোনা শেষ হলে আরেকটির সাথে জোড়া দেয়া খুব সহজ। এইজন্য আপনার শুধু লাগবে একটি কেঁচি


পুরানো এবং নতুন কাপড়ের খন্ড একসাথে নিয়ে আড়ায়াড়ি করে ভাজ করুন। কাপড় দুটিতে একটি করে ছিদ্র করুন কেচি দিয়ে।
এখন ভাজ খুলে একটি খন্ডের উপর অন্য খন্ডটি বিছান। নতুন খন্ডের লেজ ধরে ঘুরিয়ে ছিদ্র দিয়ে বের করে দিন। শক্ত করে টানুন। দুই কাপড়ের মাঝে একটি গিঁট পড়বে।




























এখন আগের মতই চেইন বানাতে থাকুন।

পুরো বেনী বানানো হয়ে গেলে একমাথা থেকে পেচান এবং সেলাই করে আটকে দিতে থাকুন। গোল একটি পাপোস তৈরী হবে।











এখন একটি কাপড়ের শপিং ব্যাগের উপর সেলাই করে বসিয়ে দিন। তাহলে আর আপনার পাপোসটি টাইলসের মেঝেতে কুঁচকে বা পিছলে যাবেনা। বরং মজবুত হবে।

'










এখন শপিং ব্যাগের বাড়তি অংশ কেটে ফেলুন। হয়ে গেল আপনার হাতে বানানো সহজ সুন্দর প্রয়োজনীয় একটি জিনিস।পাপোসটি রাখতে পারেন আপনার বিছানার পাশে। গেঞ্জির কাপড়ে বোনা  বলে এটি নরম আর পানি শোষোণ করতে পারে অনেক বেশি। তাই বাথরুমের সামনেও রাখতে পারেন।
পছন্দমত রঙের কাপড় নিয়ে খেলুন। যত বব্যস্তই হোন, দেখবেন পাপোসটির দিকে চোখ পড়বেই আর এক নিমিষেই দূর হয়ে যাবে দুশ্চিন্তার বাড়তি চাপ।
ধন্যবাদ।


Monday, March 14, 2016

চটজলদি বরই আচার




আপনি কি আমার মতই টক খেতে ভালোবাসেন, কিন্তু রান্নাবান্নায়
খুব পটু নন? তাহলে এই লেখাটা আপনার খুব কাজে লাগবে।
আজ বলছি আমার নিজের টেকনিকে চটজলদি আচার বানানোর কথা।
স্বাগত আমার শখের দুনিয়া : শখের ব্লগে।

আমার নানী খুব ভাল আচার বানাতে পারতেন। উনার হাতের আমের
পলসীর আচার, জলপাই এর তেলের আচার, আমের টক মিষ্টি আচার,
আমের তেলের আচার, একটার চেয়ে একটা হত লোভনীয় আর মজা হত।
তবে তখনকার দিনে আচার বানানো ছিল কষ্টসাধ্য। আচার বানানোর বিশাল
কর্মযজ্ঞ দেখে ভয় পেয়ে যেতাম। এক সময় মনে হতে থাকল, আর যাই হোক আচার বানানো আমাকে দিয়ে হবেনা।

একদিন সাহস করে নানীর কথা।মনে করে আমের একটি আচার দিয়ে চেষ্টা করে দেখলাম, খুব কঠিন নয়।। আত্মবিশ্বাস বেড়ে গেল।চটজলদি বানানোর
জন্য কিছু বুদ্ধি বের করলাম।

১. শুকনো এবং ঘরে বহুদিন রাখা যায় এমন কিছু জিনিস সংগ্রহে রাখুন। যেন
প্রতিবার আচার বানাওর জন্য একদম গোড়া থেকে শুরু করতে না হয়
যেমন- সরিষার তেল, শুকনা মরিচ, চিনি, লবণ, ভিনিগার, পাঁচফোড়ন,গুড়।
আমি একদিন সময় বের করে পাঁচফোড়ন ঝেড়ে ভেজে ব্লেন্ডারে গুড়ো করে  রেখে দিয়েছি। তাই যখন খুশি আচার বানাতে বসে যাই।

২. তৈজস পত্র বাছাই- টক জিনিস সবসময় লোহার কড়াইয়ে সিদ্ধ দিতে হয়। এলুমিনিয়াম এর জিনিসে টক রাখলে তিতা হয়ে যায়। নাড়ার কন্য দরকার কাঠের চামচ।

৩. ভাল করে লক্ষ্য করুন, বালি নেই তো? বারে বারে বরই ধুয়ে নিন।শুকনা মরিচ বা অন্য মশলা গুলোও ভাল করে বেছে নিন।না হলে আপনার সব কষ্ট পন্ড হবে

৪. মাঝে মাঝে বয়ামগুলো রোদে রেখে দিন। আচার ভালো থাকবে।

এখন বলছি, প্রস্তুত প্রণালী:
প্রথমে বরই ও তেতুল সিদ্ধ করে তাতে গুড় দিয়ে জ্বাল করেছি।
সিদ্ধ সবকিছু ঘুটনী দিয়ে ভালোমত ঘুটে নিয়েছি।। চাইলে আপনি বিচিগুলো চেলে
ফেলে দিতে পারেন।
একটা কড়াইয়ে সরিষার তেল, পাঁচফোড়ন গুড়া শুকনা মরিচ কিছুখন ভেজে আচারের মিশ্রণ ঢেলে দিন। একটু ভিনিগার দিন। স্বাদমত লবণ, জিরার গুড়া,ধনিয়ার গুড়া, মরিচের গুড়া দিন।
অল্প আঁচে বসিয়ে রাখুন।মাঝে মাঝে নেড়ে দিন।

ব্যাস হয়ে হয়ে গেল চটজলদি বরই এর আচার। একই ভাবে মৌসুমি অন্য ফল দিয়েও বানিয়ে ফেলতে পারেন আচার।
ঠান্ডা হলে পরিবেশন করুন আর আমার সাথে শেয়ার করুন আপনার আচার তৈরী করার গল্প।
ধন্যবাদ।

Saturday, March 12, 2016

কাজের জিনিস : মাজুনি

সবাইকে সাধুবাদ জানাচ্ছি আমার ব্লগে।
শখের দুনিয়া :শখের ব্লগ।

আমাদের সবারই অনেক শখ আছে। আমাদের একঘেয়ে
দৈনন্দিন জীবনকে বর্ণীল  এবং আনন্দময় করে তোলে।

আজ আমার একটা শখের কথা বলি। আমি সেলাই করতে পছন্দ করি।
খুব ভাল সেলাই জানি, তা নয়। ছোট থেকেই পুরানো কাপড় কেটে জুড়ে
পুতুল, পুতুলের জামা, কাথা, বালিশ, শাড়ি বানাতাম। আমি পুতুল খেলতেও
খুব ভালোবাসতাম।

আমার মায়ের একটা সেলাই মেশিন ছিল। পায়ে চালানো ইলেক্ট্রিক সেলাই মেশিন
ব্রাদার্স কোম্পানির। মেশিন টার বয়স আমার চেয়েও বেশি।
এই মেশিনে আমি টুকটাক সেলাই করেছি।

আজ আপনাদের বলব কিভাবে আমি ব্যবহার করা শপিংব্যাগ এবং নেটের ব্যাগ জুড়ে
খুব কাজের একটা জিনিস বানিয়েছি। মাজুনি।



আপনি চাইলে এটি গোসলের গা মাজুনি হিসাবে ব্যবহার করতে পারবেন। বা থালাবাটি, বালতি মগ ধোয়ার কাজে। অনেক সময় খাওয়ার টেবিলের ক্লথ বা কাঁচ - সাবান ডলে ধুতে হয়। তখন এটি আপনার কাজে লাগবে।
হাল্কা। সহজে শুকিয়ে যায়। গোসল খানায় একটি আংটা বা কলের সাথে
ঝুলিয়ে রাখতে পারেন। আর খুব সস্তা। কারণ এটি আপনি আপনার ঘরে থাকা
শপিং ব্যাগ আর নেট ব্যাগ জুড়ে বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই।

প্রথমে শপিং ব্যাগ মাপমত কেটে নিন। মোটামুটি  ৬"X ৪"


এই কাপড়টি ভিতরে থাকবে। এবং সেলাইয়ের পর দেখা যাবেনা। তাই আপনি সিল-ছাপ্পড় সহ দিকটা মাপমত
কেটে নিতে পারেন। দুইটি টুকরা নিন। একটির সাথে আরেকটি সেলাই করে জুড়ে নিন
এতে আপনার জিনিসটি মজবুত হবে



কাপড়টির দুইপাশে নেটব্যাগ কয়েক পরতে বিছান।
সেলাই করে আটকে দিন।













কাপড়টি আলোর দিকে ধরুন। ভিতরের কাপড়ট দেখা যাবে। সেই অনুসারে বাড়তি নেটব্যাগ কেটে নিন
এখন দেড় থেকে দুই ইঞ্চি চওড়া শপিং ব্যাগের টুকরা কেটে নিন এবং কাপড়টির চারদিকে লাগিয়ে একটি বর্ডার বানান








বর্ডারটির কাপড় একপাশে লাগানো হলে অন্যদিকে ঘুরিয়ে কিনার ভাঁজ করে জিগজ্যাগ সেলাই দিয়ে আটকে দিন
এতে আপনার মাজুনি টেকসই হবে।দেখতেও ভালো লাগবে।









সবশেষে দরকার একটি হাতল। সে জন্য আপনি আপনার শপিং ব্যাগের হাতলটি মাপমত কেটে নিন।
তারপর দুই ভাঁজ করে নিন।
কোণাকুণি করে হাতলটি লাগিয়ে নিন আপনার মাজুনির সাথে।












 ব্যাস,হয়ে গেল আপনার নিজ হাতে বানানো দরকারি একটি জিনিস।
রঙণ-বেরঙ এর শপিং ব্যাগ আর নেট ব্যাগ ব্যবগার করে বানিয়ে দেখুন
অনেক সুন্দর হয়।
 
কাছের প্রিয় মানুষকে উপহার ও দিতে পারেন এই দারুণ কাজের জিনিস টি
ধন্যবাদ।